শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহের শৈলকুপায় বিল থেকে নারীর মৃত দেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে শৈলকূপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।

নিহতের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস জানান, বিকেলে মা পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকেলে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা মাকে হত্যা করতে পারে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ এবং গলায় রক্তের দাগও ছিল।

শৈলকূপা থানার এসআই শফিউল ইসলাম জানান, রেখা রানীর লাশ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্তের পর জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের