মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেল যাত্রীসহ মাইক্রোবাস

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে।

রোববার (০৯ মে) বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছ।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসে ছিলেন চালক রিয়াজ হোসেন (৩২), যাত্রী কামরুজ্জামান (৬০), শাহজাহান মণ্ডল (২৫) ও মোহাম্মদ আলিফ (১০) নামে এক শিশু।

পাঁচ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ যাত্রীরা মাইক্রোবাস থেকে বের হয়ে তীরে উঠতে সক্ষম হন।

পাটুরিয়া নৌ-পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন, মাইক্রোবাসে থাকা যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যায় বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে মাইক্রোবাসটি নদী থেকে তীরে উঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান