রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারন-সাতক্ষীরা রেললাইন স্থাপনে আগ্রহী জার্মানি

যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। গতকাল বৃহস্পতিবার রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সঙ্গে রেল ভবনে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। সেখানে তিনি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশে রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রেল খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের জন্য আলাদা মন্ত্রণালয়ও গঠন করে দিয়েছেন।’

রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী

বলেন, ‘কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এ ছাড়া যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণসহ অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।’

রেলপথমন্ত্রী আর?ওবলেন, ‘বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মিটার গেজ লাইনগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি দেশের জেলাগুলোকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জার্মানির প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ এবং রেলের কর্মকর্তাদের জার্মানিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মন্ত্রী। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত রেলে বিনিয়োগসহ প্রশিক্ষণের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী