বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কথিত হোমিও চিকিৎসকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের

তালা উপজেলার শাহাজাতপুর পল্লীতে নেশা জাতীয় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে পলাশ খাঁন পল্টু (৪২) নামের এক যুবকের দুই চোখ অন্ধ হয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) পলাশ খাঁন পল্টুর মা হালিমা বেগম বাদী হয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানায় এই গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে সুনিল দাশের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।

গত ২৪ মে (সোমবার) রাত ১০টায় হঠাৎ অসুস্থবোধ করে শাহাজাতপুর গ্রামের পলাশ খাঁন পল্টু। এ সময় চোখে দেখেতে পাচ্ছিল না বলে তার স্ত্রীকে জানায়। তাৎক্ষণিকভাবে তাকে তালা হাসপাতালে এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারা বলেছেন, তার চোখ দুটি অন্ধ হয়ে গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, পলাশ খাঁন পল্টু দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার ফলে হোমিওপ্যাথিক চিকিৎসক সুনিল দাশের কাছে যায় চিকিৎসা নেওয়ার জন্য। এ সময় কথিত ডাক্তার সুনিল দাশ তাকে সুস্থ করার আশ্বাস দিয়ে ঔষধ দিতে থাকে। এরপর রোগী পল্টুর ঠিকমতো ঘুম হতো না। তখন ডাক্তার এ কথা শুনে অ্যালকো জাতীয় দুটি ফাইল প্রতিদিন তার বাড়িতে বসে খেয়ে যেতে বলতো। এই ঔষধ খাওয়ার পরেই তিনি অল্প কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

এদিকে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং প্রাথমিকভাবে তার চিকিৎসার জন্য দুই হাজার টাকা প্রদান করেন।

উলেখ্য, এর আগে একই ঔষধ পান করে মারা যান দক্ষিণ শাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে কাপড় ব্যবসায়ী সনৎ কুমার বাছাড় (৩৮)।

এলাকাবাসী জানায়, শাহাজাতপুর বাজারের ওষুধের দোকানদার সুনীল দাশসহ কয়েকজন দীর্ঘদিন নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করে আসছে। দোকানে দোকানে ওই ওষুধ পৌঁছে দেয় একটি চক্র। আর উঠতি বয়সী যুবকরা এটি হরহামেশে খাচ্ছে।

ডাক্তার সুনিল দাশ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি পলাশ খাঁন পল্টু কাছে কোন ঔষধ বিক্রয় করি নাই।

একই রকম সংবাদ সমূহ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা