শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির পরিবহন প্রশাসক হলেন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। সোমবার যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম যবিপ্রবির পিইএসএস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি যবিপ্রবির নির্মাণাধীন মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট মর্যাদায় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও পালন করেন। অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম বৃত্তি নিয়ে ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এমপিএড এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিউট অব স্পোর্টস থেকে অ্যাথলেটিকস উপর ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জনকারী অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুরের কৃতি সন্তান।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

  • বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি