শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে আরো ৮ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গের আরো ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মনির উদ্দীন (৫৫) বুধবার বিকালে মারা যান। তিনি সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মৃত মোন্তাজ উদ্দীনের পুত্র।

এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

অপরদিকে, করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন ৭ রোগীর মৃত্যু হয়েছে।
তারা হলেন- দেবহাটা উপজেলার নাজিবের ঘের, সুবর্ণবাদের মৃত তাহেরের পুত্র জেহাদ (৭০), সখিপুরের মৃত জামাল উদ্দিনের পুত্র মামুন ইসলাম (৪৫), সদর উপজেলার জাহানাবাদের আফসার আলীর স্ত্রী আম্বিয়া (২১), মধ্যকাটিয়ার মৃত মুসা করিমের স্ত্রী গোলজান বিবি (৭৭), লাবসার মৃত আফসার উদ্দিনের পুত্র আনসার উদ্দিন (৭৫), কালিগঞ্জ উপজেলার উজিরপুরের সিরাজুল ইসলামের স্ত্রী দোলনা বিবি (৫০) ও তালা উপজেলার সাহাপুরের মৃত আয়ুব উদ্দীনের পুত্র আবুল হোসেন (৬০)।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’