শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা-উপসর্গে খুলনার পাঁচটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, খুলনার ধর্মসভা এলাকার অ্যাডভোকেট আব্দুর রশিদ (৬৭), মিয়াপাড়ার এ টি এম আনিসুজ্জামান (৫৬), খালিশপুর মুজগুন্নী এলাকার মোক্তার শেখ (৯০), রূপসা এলাকার সুশান্ত দত্ত (৫৫)।

এদিকে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। এদের মধ্যে রেডজোনে ৫৪ জন, ইয়ালোজোনে ৪৫ জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২০ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

মৃতরা হলেন, খুলনার রূপসার আইচগাতীর জাহানারা (৬০) ও বড়বাজার এলাকার অলোক রায় (৫৪) এবং নড়াইল কালিয়ার কামাল মোস্তফা (৭২)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, বাগেরহাটের কচুয়ার ফারজানা (৪৮)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৭ জন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, খুলনার রূপসার সামন্তসেনা এলাকার শাজান ফকির (৬২), বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০) ও পিরোজপুরের পশ্চিম শেখপুরের প্রিয়াঙ্কা (২৫)।

বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৬৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ার রঞ্জন কুমার (৬০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান