শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কলারোয়া নিউজ’-এ সংবাদ প্রকাশের পর সেই অসহায় পিতার পাশে অনেকে

‘কলারোয়া নিউজ’-এ সংবাদ প্রকাশের পর সেই সিএনজি চালক শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট অনেকে, এখন তিনি বেশ ভালো আছেন।

‘সন্তানের জন্য খাবার কিনতে না পেরে হাউমাউ করে কাঁদলেন এক সিএনজি চালক’ শিরোনামে কলারোয়া নিউজে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর মুহুর্তের মধ্যে তা সারাদেশে ছড়িয়ে পড়ে, সংবাদটি ভাইরাল হয়।

যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের মো. শাহ আলম পেশায় একজন সিএনজি চালক। সিএনজি চালিয়ে চলতো তার সংসার। ঘরে তার প্রায় ১ মাসের ছোট্ট শিশু সন্তান। কঠোর লকডাউনে তার একমাত্র আয়ের উৎস বন্ধ। ফলে সন্তানের দুধও কিনতে পারছিলেন না তিনি। সহ্য করতে পারছিলেন না সন্তানের কান্না। নিরুপায় হয়ে লোকজনের সামনেই চক্ষু লজ্জা ভুলে অশ্রু ভেজা চোখে সাহায্যের আকুতি করেন বাধ্য হয়ে। কাঁদলেন হাউমাউ করে অসহায় হয়ে।

বিষয়টি নিয়ে গত ৭ জুলাই কলারোয় নিউজে এক অসহায় সিএনজি চালকের কান্নার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ সারাদেশের মানুষ ব্যাপক সাড়া দিয়েছিলো। ইতোমধ্যে সংবাদটি ৩ হাজার বারের বেশি শেয়ার হয়েছে।

১৯ জুলাই শাহ আলমের সাথে কথা হয় সেই অসহায় পিতা সিএনজি চালক শাহ আলমের সাথে।

তিনি বলেন, ‘কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় গাড়ি চালাতে না পেরে ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসারের খরচ চালাতে ব্যর্থ হয়ে পড়েন তিনি। এমনকি মাত্র ২২ দিন বয়সের সন্তানের দুধ কিনতেও বিপাকে পড়েন। এরপর শার্শা নিজামপুর বাজারে কান্নারত অবস্থায় টাকার জন্য ঘুরে বেড়ান মানুষের দ্বারে দ্বারে। পাইনি কোনো সহযোগিতাও। সেই সময়ের কান্নারত অবস্থার একটি ছবিসহ সংবাদ প্রকাশ করে কলারোয়া নিউজ।’

স্থানীয় কয়েকজন জানান, ‘কলারোয়া নিউজে প্রকাশিত সংবাদটি শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখার নির্দেশ দেন। পাশাপাশি সংবাদটি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক ভাবে সাড়া জাগায় সারাদেশে। বিভিন্ন মাধ্যমে হাত বাড়ান শাহ আলমকে সহযোগিতা করার জন্য। দেশ-বিদেশ থেকে অনেকে বিকাশে টাকা পাঠিয়েছেন। কেউ আবার তার সহযোগিতার জন্য বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন।’

এ সময় কলারোয়া নিউজ ও এর রিপোর্টার সোহাগ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিএনজি চালক শাহ আলম বলেন, ‘আমি ধন্যবাদ জানাই কলারোয়া নিউজের সকল সাংবাদিককে। যারা আমার কষ্টের কথা তুলে ধরার পর আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমি বর্তমানে অনেক ভালো আছি।’

তিনি আরো জানান, ‘সংবাদ প্রকাশের পর বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস‍্য নজরুল ইসলাম সেতু, শার্শার উদ্ভাবক মিজানুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠন।বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমার সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন।’

 

২২দিনের সন্তানের দুধও কিনতে পারছেন না শার্শার কর্মহীন সিএনজি চালক

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক