মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শহীদ আলিম সাহিত্য সংসদের জাতীয় শোক দিবস উদযাপন

সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শিশুদের নিয়ে বিভিন্ন শিক্ষা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে আলোচনা সভা শেষে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সাধন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি খুরশিদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা সামছুর রহমান, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু তপন চ্যটাজ্জী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন পিল্টু, সমাজসেবক গোবিন্দ দাশ, শেখ নাহিদ হোসেন, ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সভাপতি আজমীর হোসেন হৃদয় প্রমুখ।

সঞ্চালনা করেন শহীদ মুক্তিযোদ্ধা আলীম সাহিত্য সংসদের সভাপতি ও এ্যডমিন শেখ আবুল কালাম।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবারবিস্তারিত পড়ুন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক