বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন, সম্মাননা প্রদান

অশ্রুঝরা শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মাঝে সম্মাননা প্রদান ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, মাদ্রাসা সুপার মো. আব্দুল্লাহ, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, প্রধান শিক্ষক মেহেদীসহ জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু।

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে জাতীয় শোক দিবস পালন

অশ্রুঝরা শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ডিবি ইউনাইটেড হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৯ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।


আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রশিদ, সেক্রেটারী আব্দুল ওহাব আজাদ, ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোজাম্মেল হক। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ