শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ডা. রুহুল হক এমপি’র পক্ষে ৯ মন্দিরে অনুদানের অর্থ বিতরণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮টি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিকালে মোবাইল কনফারেন্সের মাধ্যমে অর্থ বিতরণ উদ্বোধন করেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

বলাবাড়িয়া আমজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত নগত অর্থ বিতরণ অনুষ্ঠানে আমজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানার সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের পরিচালনায় এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, প্রভাষক দীপঙ্গর বাছাড় দীপু, প্রভাষক নুরুল হুদা, বরুণ কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মুর্শিদ আলম ঢালী, আজাদুল ইসলাম, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, নিমাই চন্দ্র মন্ডল, মাখন চন্দ্র রায়, গোষ্ঠ কুমার মণ্ডল, আলহাজ্ব মোজাহার উদ্দিন ঢালীসহ উপজেলার ৬ নং ওয়ার্ডের সকল মন্দির কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।

এসময় বলাবাড়ীয়া বড় ঠাকুরের মন্দির, উত্তর বলাবাড়ীয়া শ্বশান মন্দির,দক্ষিণ বলাবাড়িয়া কালি মন্দির, ঠাকুরাবাদ কালি মন্দির, হাঁসখালি দূর্গা মন্দির, আমজাদ আলী হাইস্কুল বাসন্তি মন্দির, গাইয়াখালি কালি মন্দির এবং নাটানা কালি মন্দির। প্রত্যেক মন্দিরে ৯ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা ভ্যাট ও আয়কর সহ সর্বমোট ৭৫ হাজার টাকা প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ২ নংবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা