রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নব দিগন্ত ফাউন্ডেশনের কমিটি গঠন

দেবহাটায় অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন নব দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিরব রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম।

বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার হাফিজুর রহমান প্রমুখ। উপপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য আবুল খায়ের, মুজিবর রহমান, সংগঠনের উপদেষ্ঠা নাজমা আক্তার, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মজিব্বুল্যাহ, নজরুল ইসলাম সহ সকল পর্যয়ের সদস্যরা।

কার্য নির্বাহী পরিষদের সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড ও লক্ষ-উদ্দেশ্য আলোচনা করা হয়। এছাড়া ২বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আব্দুল কাদের সভাপতি, নাজমুল হোসাইন সহ-সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক, আব্দুল গফুর ক্যাশিয়ার, আশিকুর রহমান দপ্তর সম্পাদক, হাবিবুর রহমান প্রচার সম্পাদক, সেলিমউল্লাহ প্রকাশনা সম্পাদক, সাবরিনা ইলা ও জাহিদুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য যে, সংগঠনটি অতিঅল্প সময়ে আতœপ্রকাশ করেও করোনা সচেতনতা, খাদ্য সহায়তা, রক্তদানসহ নানামূখি সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান