বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের মাস্ক বিতরণ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর-২০২১) সকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে, রাজগঞ্জ ডিগ্রী কলেজে ও রাজগঞ্জ মডেল মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে কয়েক হাজার পিস মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার ড. মোঃ আবু আব্দুল্লাহ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সহ সম্পাদক শিক্ষক আবু মুসা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএম ওয়ালিউজ্জামান, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

এর আগের দিন বুধবার (২২ সেপ্টেম্বর-২০২১) সন্ধ্যায় রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে রাজগঞ্জ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিকদের জন্য মাস্ক প্রদান করেন।

এসময় রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ হেলাল উদ্দিন, জিএম ফারুক হুসাইন, উত্তম চক্রবর্তী, মোঃ রিজাউল করিম রয়েল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ