শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গনি’র কবর জিয়ারত করলেন এমপি রবি

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি’র কবর জিয়ারত করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দেবহাটা উপজেলার চাদপুর গ্রামে মরহুম আব্দুল গনি’র বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনির কবর জিয়ারত করেন। এসময় এমপি রবি মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় এমপি রবি কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, আলহাজ্ব আব্দুল গনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। প্রয়াত আব্দুল গনি আমার একজন প্রিয় ও কাছের মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। যেদিন আব্দুল গনি মারা যান সেদিন আমি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। তাই আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও মরহুমের ছেলে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার মনিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা