রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জামিনের পর সরদার জাকির ও মশিয়ারকে গণসংবর্ধণা

সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তার সহোদর তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সরদার কবীর হোসেন ও সরদার ফারুক হোসেনসহ ৪২ জনের নামে থানায় একটি মামলা দায়ের করে প্রতিপক্ষরা।

উক্ত মিথ্যা ও হয়রানীমূলক মামলায় ৩৮ আসামী আগেই জামিন পান। বাকি ৪ জন মঙ্গলবার জামিন পেয়ে বুধবার (১৩ অক্টোবর) বিকালে তালা উপ-শহরে পা রাখেন। এ সময় হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে তালা বাজার জনসমূদ্রে পরিণত হয়।

বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে সরদার জাকির হোসেন ও সরদার মশিয়ার রহমানসহ ৪ সহোদরকে গণ-সংবর্ধণা দেওয়া হয়।

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা জাতীয় পার্টির প্রাক্তন সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ওলামাদল নেতা মোঃ মহিউদ্দীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক