শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“অপরিকল্পিত মৎস্য ঘের এবং গাছ কেটে উজাড় করার কারণেই প্রতিবছর উপকূলীয় অঞ্চলে দুর্যোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। সুন্দরবনকে রক্ষা করতে হবে। কোন অবস্থায় সুন্দরবনের গাছ কাটা যাবে না, গাছ আমাদের দুর্যোগকালীন সময়ে বুক পেতে রক্ষা করে। পুরোপুরিভাবে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জনসচেতনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে দেশকে ভালোবেসে কাজ করলে দুর্যোগ প্রশমন করা কিছুটা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা আক্তার, সুশীলন জেলা প্রধান জি.এম মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার উম্মে হালিমা, প্লান্ট এন্ড অডিড অফিসার নাশিদ আকবার, সিপিপি খুলনা বিভাগীয় প্রধান কাউসার হোসেন, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাতিমা জামান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্যোগকালীন সময়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন