রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

“শিশুর জন্য বিনিয়োগ করি সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উদ্যাপন করা হয়। উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় (Prevention and Elimination of Hazardous form of Child Labor in Coastal Areas of Bangladesh.) প্রকল্পের আওতায় ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও এবং ৪ থেকে ১০ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ উদযাপন-২০২১ উপলক্ষে দিনটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনি, গাবুরা, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের ৪ টি লার্নিং সেন্টারে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে শিক্ষার্থী,অভিভাবক,সিবিসিপিসি কমিটি সদস্য,শ্রমজীবি শিশুদের কর্মদাতা,ইউনিয়ন পরিষদ মেম্বর ও সুশিল সমাজ প্রতিনিধিদের সমন্বয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।

এদিকে ১০ অক্টোবর শ্যামনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ উজ জামান সাইদের সভাপতিত্বে উক্ত দিবসের কার্যক্রম বাস্তবায়িত হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,মহিলা বিষয়ক কর্মকর্তা,যুবউন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ ৪ টি লার্নিং সেন্টার থেকে আগত শিক্ষার্থী,অভিভাবক, শ্রমজীবি শিশুদের কর্মদাতা,ইউনিয়ন পরিষদ মেম্বরগণ ও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সকলের অংশগ্রহনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ চারটি লার্নিং সেন্টারের চিত্রাংকন প্রতিযোগিতায় ২৪ জন বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন। শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে শিশুরা পুরস্কার পেয়ে খুবই আনন্দ উপভোগ করে। শিশুরা বলে আমরা কখনও ভাবতেও পারিনি যে আমাদের মত শ্রমজীবি শিশুদের নিয়ে এমন অনুষ্ঠান হবে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক