মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই মুহূর্তে লকডাউনের পরিকল্পনা নেই : পররাষ্ট্রমন্ত্রী

দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার (৯ জানুয়ারি) দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বিদেশ যাওয়া-আসার বিষয়ে আমরা সবাইকেই নিরুৎসাহিত করছি। বিশেষ করে আমাদের জনসাধারণকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো খবর হচ্ছে ওমিক্রনের আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন।কোভিড-১৯ মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে যে, এটিকে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে’-যোগ করেন আবদুল মোমেন।

তিনি বলেন, আমি খুব খুশি—আমরা বিশেষভাবে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরে। ইতোমধ্যে দেশে আমরা সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিয়েছি।

এসময় অন্যান্য কূটনীতিকদের সঙ্গে টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো।তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী