শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দু’টি তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন

নড়াইলে পুলিশের সেবার মান আরও বৃদ্ধির জন্য লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের সেবার মান আরও উন্নতির লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর অনুমোদনের প্রেক্ষিতে সোমবার (১০ জানুয়ারি) পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে এবং কালিয়া থানাধীন বড়নাল তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দুটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
গাড়ি দু’টি হস্তান্তর করেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

তিনি বলেন, লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজনের মাধ্যমে অত্র এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে এবং জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, এসএম কামরুজ্জামান পিপিএম, (সদর দপ্তর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা