বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তথ্য আপার আয়োজনে ৪৬ তম উঠান বৈঠক

সাতক্ষীরায় তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪৬ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তালার তথ্য কেন্দ্র আয়োজনে বুধবার ৭নং ইসলামকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোনা গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়।

৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে এবারের উঠান বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিলো- বাল্য বিবাহের কুফল ও গ্রামীণ বয়স্কভাতা প্রাপ্তির সঠিক সময়কালের ধারণা।

উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহা, তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ, শামসুন্নাহার, অফিস সহায়ক কানিজ ফাতেমা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক চলাকালীন সময়ে উপজেলা চেয়ারম্যানের ডায়াবেটিস, উচ্চতা ও প্রেসার মেপে দেওয়া হয় এবং আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের ভাতা দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
  • তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ