শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ রিয়াদ কনভেনশন সেন্টারে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) আবু আহমেদ, শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. সাহাদাৎ হোসেন, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মো. আসাদুজ্জামান অসলে, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি, ইসমত আরা বেগম ও অতিরিক্ত আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিৎ মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আলোচনায় দলকে শক্তিশালী করতে বিভেদ ও দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয় এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শ্যামনগর উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে, আশাশুনি ও তালা উপজেলা কমিটি আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে। কলারোয়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা কমিটির বিষয়ে আপত্তি থাকায় তদন্ত পূর্বক আগামী সভায় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও আগামী ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়