বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভূমিহীনদের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বৈরাগীরচকে মুক্তিযোদ্ধা পরিচয়ে ২০ বছর দখলীয় ভূমিহীনদের সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বৈরাগীরচক এলাকার বাবুরালী সরদারের পুত্র ওলিউর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা অসহায় ভূমিহীন পরিবারের সদস্য। কালিগঞ্জ উপজেলার বরেয়া মৌজায় ৬৫১ নং খতিয়ানে ৪০ দাগের সম্পত্তি বিগত ২০০৩ সালে ভূমিদস্যু মহব্বত মীর গংয়ের কবল থেকে ভূমিহীন নেতা আশরাফ মীর উদ্ধার করেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের সহযোগিতায় সেখানে ভূমিহীনদের বসানো হয়। সেখানেই প্রায় দেড় শতাধিক ভূমিহীন পরিবার-পরিজন খন্ড খন্ডভাবে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু আশরাফ মীর এর মৃত্যুর পর কিছু কুচক্রী মহলের ইন্ধনে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালী গ্রামের দুই বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম আব্দুস সাত্তার ও গোলাম রসূল উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করেন। অথচ তারা কখনই সেখানে দখলে ছিলো না বর্তমানেও নেই।

প্রকৃতপক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কোটি কোটি টাকার মালিক। সাতক্ষীরা জেলা শহর এবং ঢাকায় তার কোটি টাকার ফ্লাট রয়েছে। তারপরও অসহায় ভূমিহীনদের দখলীয় সম্পত্তির প্রতি তার কু নজর পড়ে। আর সে উদ্দেশ্যেই তিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে অসহায় ভূমিহীনদের মাথা গোজার ঠাঁই টুকু দখল করে নিবেন এটি কিভাবে হতে পারে। আর যদি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূমিহীন হতেন আমরা অবশ্যই তাকে সহযোগিতা করতাম। কিন্তু মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সাহেব কোটি কোটি টাকার এবং অগাধ সম্পদের মালিক। তিনি লোভের বশবর্তী হয়ে ভূমিহীন উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গংদের সেখানে দখল না থাকলেও স্থানীয় কিছু কুচক্রী মহলের ইন্ধনে তিনি মুক্তিযোদ্ধার পরিচয়ে আমাদের মত অসহায় ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছেন। আব্দুস সাত্তারের শ্যালক শহীদুল প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়া দেয়াসহ বিভিন্ন মাধ্যমে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন।

আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আশংকা করছি উক্ত বিষয় নিয়ে সেখানে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ভূমিহীন পরিবারের পক্ষ থেকে উক্ত সাত্তার গং কর্তৃক ভূমিহীনদের দখলীয় সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন