শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ নেতা হত্যাচেষ্টা: স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক আটক

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ তার স্ত্রী মিলি আক্তারকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় পৃথক স্থান থেকে গ্রেফতার হন মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকে।

তাদের মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন স্ত্রী মিলি।

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস বাদী হয়ে সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য কলহের কারণেই তিনি স্বামীর মাথায় আঘাত করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়