বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ইসমাইল হোসেন (২৮) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুর গাছা থানার হারিকেন এলাকায় বসবাস করতো।

মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে ইসমাইলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘোরাঘুরি করে তারা।

গত বুধবার রাত ১১টার দিকে দেখা করার কথা বলে ওই তরুণীকে টঙ্গী বাজার মঞ্জুরি আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল। সেখানে তাকে বিয়ের আশ্বাসে জোরপূর্বক ধর্ষণ করে সে। এর আগেও অভিযুক্ত একই জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত ইসমাইল তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

উপায়ন্ত না পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়