রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে হত্যা: সাংবাদিকের ছদ্মবেশে ১৭ বছর পালিয়ে ছিলেন আশরাফ

পারিবারিক কলহের জেরে ২০০৫ সালে শিশু সন্তানের সামনে শ্বাসরোধে হত্যা করেন স্ত্রীকে। এরপর সিলিং ফ্যানে মৃতদেহ ঝুলিয়ে সাজান আত্মহত্যার গল্প। সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেফতার করলেও ১২ দিন পর জামিনে ছাড়া পান শ্বশুরের বদান্যতায়। কিন্তু এরপরই পালিয়ে যান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসা থেকে।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। ২০২০ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে দণ্ডিত হন মৃত্যুদণ্ডে। ততদিনে আশরাফ হোসেন কামাল নামে এ অপরাধী ঘাঁটি গাড়েন সাভারের আশুলিয়ায়। ২০০৬ সাল থেকে বিভিন্ন ভুঁইফোড় পত্রিকায় যুক্ত হয়ে সাজেন সাংবাদিক। ২০০৯ সালে সদস্য হন আশুলিয়া প্রেসক্লাবেরও, বিভিন্ন সময় নির্বাচন করে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। প্রায় দেড় যুগ ছদ্মবেশে থাকার পর ধরা পড়লেন র‌্যাবের হাতে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আর মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, এ পেশার মধ্যে যদি তিনি জড়িত থাকেন, তাহলে বিভিন্ন মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবেন।

র‌্যাব জানায়, এর আগে আশরাফের নামে নিবন্ধিত মোবাইল নম্বরের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় মোবাইল কোম্পানি সিমটি অন্যজনের কাছে বিক্রি করায় বাগে আনা যায়নি আশরাফকে। পরে সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয় আশরাফের অবস্থান।

কমান্ডার খন্দকার আর মঈন বলেন, আমরা তার ছবি সংগ্রহ করেছি। তাকে দেখলে ছবি দেখে শনাক্ত করতে পারবে, এ রকম কজন ব্যক্তিকে আমরা শনাক্ত করি। আমাদের যে সাইবার পেট্রলিং তার যে নাম আশরাফ হোসেন, তো আশরাফ দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সার্চ করতে থাকি। আমরা তার দুটি পেজ পাই। সেই পেজের ছবির সঙ্গে তার এ ছবির সাদৃশ্য পাওয়া যায়।

আত্মগোপনে যাওয়ার পরের বছরই আগের পরিচয় গোপন করে দ্বিতীয় বিয়ে করেন আশরাফ।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী