সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে ইউপি সদস্য ফজলুর আর নেই

মনিরামপুরের রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

মৃত ফজলুর রহমান রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোবারক মোড়লের ছেলে এবং ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

জানা গেছে, ইউপি সদস্য ফজলুর রহমান বেলা ১১টার দিকে বাড়ি থেকে নেংগুড়া বাজারস্থ ইউনিয়ন পরিষদে যাওয়ার পথিমধ্যে লক্ষণপুর কুঞ্জুর মোড় নামক স্থানে পৌছালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

তার মৃত্যুতে রামনাথপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক নেতা শহীদুল ইসলাম মিলন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রাজু আহমেদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, ছাত্রলীগ নেতা অনিক প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা