মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারে আগুন বের হচ্ছে মাটি ফুঁড়ে!

কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়নকাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগ্নেয়গিরির আগুনের লাভার মতো উদগীরণ বেরিয়েছে।

রোববার ইফতারের পূর্ব মুহূর্তে পথচারীরা অকস্মাৎ এ উদগীরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থির চিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ আগুনের উৎস নিয়ে শুরু হয় কৌতুহল। সঙ্গে ভর করে আতঙ্কও। মাগরিবের নামাজের আগে এটি আল্লাহতালার কি নিদর্শন হতে পারে তা নিয়ে চলে ধর্মীয় নানা আলোচনাও।

প্রায় ঘন্টা দেড়েক আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে দয়েছে। আগুন নিভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত অবধি।

স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর তরতাজা আগুনের কয়লার মতো লাভা দৃশ্যমান হয়। যা উপস্থিত মানুষকে ভাবনায় ফেলে দেয়। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার পর লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অনেকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারি পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় ১ ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয়। যেখানে আগুনের লাভা দেখা গেছে জায়গাটি ভরাট এলাকা। মাটির নিচে কোনো গাছ বা অন্যকোনো আগুন ধারক দ্রব্য থাকতে পারে। ভরাট মাটি ফেটে সেই দ্রব্যে কোনো না কোনো ভাবে আগুন লাগে। মাটির ভেতর যেহেতু সেই দ্রব্যে লাগা আগুন দীর্ঘক্ষণ তরতাজা রয়েছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে এলাকাবাসীদের মতে, একদিকে রেল স্টেশন, মূল সড়কে উঠার রাস্তা, অপর দিকে প্রধান সড়ক প্রসস্থকরণ ও ড্রেনেজ প্রকল্প সবগুলো একসঙ্গে চলছে। কাথাও থেকে মাটি তোলা হচ্ছে আবার কোথাও ভরাট হচ্ছে মাটি। আবার সেই সবস্থানে ফেলা হচ্ছে বিভিন্ন প্লাষ্টিক বর্জ্য ও ময়লা। যে স্থানে আগুন দেখা মিলেছে সে স্থানটি স্থানীয় ও ব্যবসায়ীরা অনেকটা ডাস্টবিনের মত ব্যবহার করতো। সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার উপর মাটি চাপা পড়ে।

এ ছাড়াও ওই স্থান দিয়ে বিটিসিএল এর কানেকশন ক্যাবল টানা হয়েছে। ধারণা করা হচ্ছে বর্জ্য ও প্রাষ্টিক বর্জ্য হতে কিংবা সিগারেটের আগুন হতে বর্জে আগুন লেগে তা ধীরে ফাটলে ঢুকে গেছে। এবং এখান হতে ওখানে লেগে আগুনের কয়লার সারি বড় হয়ে লাভার মতো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার বলেন, এলাকার বয়োবৃদ্ধ অনেক মুরব্বিদের দাবি অতীত সময়ে এমন দৃশ্য তারা কখনো দেখেননি। স্যাটেলাইট জীবন সম্পর্কে জানা ব্যক্তিরা পৃথিবীর নানা প্রান্তে পাহাড়ে, মাঠে মাটি ভেদ করে আগ্নেয়গিরির লাভা দেখলেও দেশের মাটিতে এমন দৃশ্য কল্পনাও করেনি। স্থানীয় আলেম সমাজ, বয়োবৃদ্ধরা একে আল্লাহর অলৌকিক নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে হয়তো কেয়ামতের নমুনা বা কোন ম্যাসেজ আল্লাহপাক তার বান্দাদের জন্য উপস্থাপন করে থাকতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান