বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরীব ও অসহায়ের ভিজিএফ নিশ্চিত করেছি : এমপি নাসির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘গরীব ও অসহায়ের জন্য শতভাগ ভিজিএফ নিশ্চিত করেছি। অনেক আগে ভিজিএফ নিয়ে অনেক দুর্নীতি হতো কিন্তু এখন তা শূন্যের কোঠায় নামিয়ে এনেছি।‘

তিনি আরও বলেন, ‘জনগণের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হচ্ছে। জনগণের যে কোন কাজে দুর্নীতি দেখলে আমাকে জানাবেন অথবা কাজ বন্ধ করে দেবেন। আমার নির্বাচনী এলাকায় জনগণের ভাগ্য নিয়ে খেলা করার সুযোগ দেওয়া হবেনা কাউকে। দূর্নীতি শূন্যের কোঠায় আনতে সরকারের পাশাপাশি আপনাদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। তবেই দূর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।‘

বুধবার (২৭ এপ্রিল) উপজেলার মাগুরা ও গদখালী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ ও বোধখানা বাজারে রাস্তা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল, ইউপি সদস্য, স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ অনেকেই।

উল্লেখ্য, এদিন সকাল ১০ টায় এক কোটি ছয় লক্ষ একত্রিশ হাজার নয়শত একচল্লিশ টাকা ব্যায়ে গদখালী ইউনিয়ন পরিষদ থেকে বোধখানা বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে