শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮ জুলাই ২০২০

করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের নানামূখী কার্যক্রম

করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের নানামূখী কার্যক্রম অব্যাহত রয়েছে।

করোনাকালীন সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা মোকাবেলায় শুরু থেকেই অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ দূরত্ব মেনে চলতে মানুষকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

এছাড়া ত্রাণ সহায়তা প্রদানে মাঠপর্যায়ে কাজ করছেন সেনাসদস্যরা। এজন্য তাদেরকে পাড়ি দিতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকাও। তাছাড়া গণপরিবহন মনিটারিং, ঈদকে সামনে রেখে জনসমাগম এড়াতে কোরবানির পশুর হাঁটে নজরদারি বৃদ্ধি, করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে বীজ বিতরণসহ নানামূখী জনসেবা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী এবং খুলনার রতনা পয়েন্টে বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরনসহ অন্যান্য জনকল্যাণমূক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা