শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোপালপুর ইছাপুর মাদ্রাসার সহ.সুপারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

যশোরের শার্শার আলোচিত মাদ্রাসা শিক্ষক আব্দুল গফুরের বিরুদ্ধে অবশেষে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পালিয়ে রয়েছেন। আব্দুল গফুর বালুন্ডা গ্রামের বাকাতুল্লা মোড়লের ছেলে।

গত বৃহস্পতিবার শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহ.সুপার আব্দুল গফুর মাদ্রাসার এক ছাত্রীকে শিড়ির নিচে ডেকে নিয়ে তার শ্লীলতাহানি ঘটায়। ছাত্রীটি তখনই কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে। তার বাবা ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে শুক্রবার (১৭ জুলাই) রাতে মেয়ের বাবা শার্শা থানায় একটি মামলা করেন।

ইছাপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, মেয়েটি গাইড বই আনতে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। এসময় শিক্ষক আব্দুল গফুর তাকে শিড়ির নিচে ডেকে নিয়ে ধর্ষনের উদ্দেশ্যে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে উত্তপ্ত করার চেষ্টা করে। বাড়ি ফিরে মেয়েটি তার বাবাকে জানালে তিনি শিক্ষকের বিচার দাবী করেন। কিন্তু সুষ্ঠ বিচার না পেয়ে বাধ্য হয়ে পরের দিন উপজেলা নির্বাহী কর্ম কর্তার পরামর্শে আইনের আশ্রয় নেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা মামলা করেছেন। বর্তমানে আসামী পালাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত