শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনি বাধা না থাকলে পদ্মা সেতুর উদ্বোধনে খালেদা জিয়াকেও আমন্ত্রণ : ওবায়দুল কাদের

আইনি জটিলতা না থাকলে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ রাজনৈতিক সব প্রতিপক্ষকে দাওয়াত দেওয়া হবে। আইনি বাধা না থাকলে এবং নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হবে।

দেশের দীর্ঘতম পদ্মা সেতু আগামি ২৫ জুন উদ্বোধন হবে।
জাঁকজমকপূর্ণভাবে তা উদ্বোধনের পরিকল্পনা করেছে সরকার।

বহুল প্রতীক্ষিত দেশের সর্ববৃহৎ এই স্থাপনা উদ্বোধনে বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের।

এতে সাড়া পাবেন কিনা-প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, তাদের শরিক দলগুলোকেও দাওয়াত দেওয়া হবে। তারা আসবে কি আসবে না, এটার থেকে দাওয়াত দিচ্ছি, এটা বড় ব্যাপার।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল