শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা কালীহর মাইজপাড়ার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার আবদুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩) ও ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৪)।

আহতরা হলেন, পিকআপ ভ্যানের ড্রাইভার গোপালগঞ্জ জেলার লুৎফর রহমান মুন্সির ছেলে ইমরান হোসেন (২৮) ও নেত্রকোনা জেলার আবদুল জলিলের ছেলে শাজাহান মিয়া (২০)।

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানটি রেললাইনের উপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই সুজাত ও আনিস মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহীন নামে আরো একজন মারা যান।
পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান হোসেন বলেন, আমরা বাংলালিংক টাওয়ারের সয়েল টেস্ট করার জন্য ঢাকা থেকে রায়পুরায় যাচ্ছিলাম। পথে প্রচুর বৃষ্টি থাকার কারণে ট্রেন দেখতে পাইনি। এছাড়া ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। যে কারণে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়