শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে চাই : নবাগত ওসি

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানায় নবাগত অফিসার ইনচার্জ মো. হালিমুর রহমান বাবু’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ মো. হালিমুর রহমান বাবু বলেন, সহায়তায় কালিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্ন রাখতে চাই। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক, বাংলাদেশ পুলিশ জনবান্ধব ও সাংবাদিকবান্ধব।

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকরা পুলিশের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। আমি গত ৮ জুন এই থানায় যোগদান করেই চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খলা সমুন্নত রেখেই জনকল্যানে কাজ করার। তিনি আরোও বলেন, আমার ও আমার থানার অফিসারদের কোন সমস্যা হলে সংবাদপত্রে নিউজ করার আগে অবশ্যই আলাপ করে নিবেন তাহলে সঠিক তথ্যটি পাবেন।

হালিমুর রহমান বাবু বলেন, কালিগঞ্জ থানায় আগের যে কোন সময়ের চেয়ে পুলিশের সেবা সঠিকভাবে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। থানার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সন্ত্রাস-চাঁদাবাজি মাদকদ্রব্যসহ যে কোনো বিষয়ে আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক, এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সিনিঃ সদস্য প্রভাসক মনিরুজ্জামান মহাসিন, সেলিম শাহারিয়ার, আশেক মেহেদী, শেখ লুৎফর রহমান, আব্দুল লতিফ মোড়ল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়