শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতে বিজেপি সরকারের মুখপত্র নুপুর শর্মা ও দলীয়নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মীনি হযরত আয়েশাকে (রা.) নিয়ে অবমাননাকর কটূক্তির প্রতিবাদে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন-২০২২) আছর বাদ রাজগঞ্জ বাওড় কান্দা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশাল বহরের বিক্ষোভ মিছিলটি রাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজগঞ্জ এলাকার জাগ্রত মুসলিম জনতার উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাজগঞ্জ বাজার আলিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী আব্দুল গণি।

এদিন দলমত নির্বিশেষে পশ্চিম মণিরামপুরের সকল পর্যায়ের ধর্মপ্রান মুসলিম ও রাসুল (সা.) প্রেমি হাজার হাজার মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এছাড়া এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা