শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মাছের ঘেরে বিষ ট্যাবলেট ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজী নামের এক মাছ চাষির ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ১০লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়িয়া গ্রামে। এব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবৎ নাভারন সাতক্ষীরা সড়কের কুচেমুড়া নামক স্থানে ১০ বিঘা এরিয়া জমি লিজ নিয়ে মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ বিষ ট্যাবলেট দিয়ে মেরে দেব। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল­াল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফসহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের সব মাছ মেরে ফেলে। এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। সে প্রভাবশালী হওয়ায় আহম্মদ আলী সমাজ প্রতিদের দ্বারেদ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।

এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের