শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হৃতিকের সাবেক স্ত্রীর বিয়ের গুঞ্জন, যা বললেন প্রেমিক

বলিউড অভিনেতা হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান ফের বিয়ে করছেন বলে গুঞ্জন উঠেছে। অনেক দিন ধরে অভিনেতা আর্সলান গোনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুজান বলেও চাউর হয়েছে। এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন আর্সলান।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি জানি না, কে এইসব তথ্য দিয়েছে।’ ইনস্টাগ্রামে বিয়ের খবরের একটি ছবি আর্সলানকে কেউ একজন ট্যাগ করেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেতা বলেন, ‘তারা কোথা থেকে এ খবর পেলো? আমি তাদের জানতে চাই, কোথায়-কখন এই সিদ্ধান্ত নিয়েছে? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

এদিকে, কিছুদিন আগে সাবা আজাদের সঙ্গে অভিনেতা হৃতিকের প্রেমের গুঞ্জন চাউর হয়। সূত্রটি জানান, হৃতিক ও সাবার প্রেমের খবর শোনা গেলেও বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত তারা নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে সুজন যে বিয়ে করবে তা নিশ্চিত, এখন শুধু তারিখ ঠিক হওয়া বাকি।
উল্লেখ্য, সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

অন্যদিকে, ‘বিগ বস’ রিয়েলিটি শো খ্যাত আলি গনির ভাই আর্সলান গোনি। তিনি পেশায় অভিনেতা। টেলিভিশন জগতের একজন বন্ধুর মাধ্যমে সুজানের সঙ্গে তার পরিচয়। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে জড়িয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর