বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে মধ্য রাতে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

মঙ্গলবার রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মতিয়ার রহমান। এরপর পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মতিয়ার রহমান পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

স্বামী মতিয়ার রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়