শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিএসসি থেকে শিশু জিনিয়াকে ‘অপহরণকারী’ কে এই লুপা তালুকদার?

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে (৯) ফুচকা খাইয়ে ও ঘোরাঘুরি করিয়ে অপহরণ করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেন জিনিয়ার মা।
পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা থেকে জিনিয়াকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত নূর নাজমা আক্তার লুপা তালুকদার নামে একজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত ১টা দশ মিনিটে মিনিটে নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধারসহ অপহরণকারী লুপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ওই মামলায় লুপাকে আদালতে পাঠানো হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

কিন্তু কে এই লুপা তালুকদার? সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে ছবি রয়েছে লুপা তালুকদারের। এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও ছবি তুলে ফেলেছেন তিনি। তাই অনেকেই ‘লোপা’কে রিজেন্ট গ্রুপের সাহেদের ‘লেডি ভার্সন’ হিসেবে মন্তব্য করছেন।

লুপা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পরিচিত মুখ। অনেক বড় বড় সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ এসব খবর এখন ভেসে বেড়াচ্ছে।

লুপা ফেসবুকেও বেশ সক্রিয়। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে তার পরিচয়ের বহর। লেখা রয়েছে অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র রিপোর্টার নবচেতনা, সিনিয়র রিপোর্টার, সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহনা টিভি, ডিরেক্টর শীর্ষ টিভি, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শীর্ষ সমাচার, বাংলাদেশ কবি পরিষদের কবি।

লুপা নিজেকে একজন সিনিয়র সাংবাদিক এবং আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন।

একজন নেটিজেন বলছেন, ‘অথচ এই নারীর নামে হত্যা, অপহরণ, মানব পাচারসহ বেশ কিছু মামলা ছিল। কিন্তু এসব থাকা স্বত্বেও সে অবাধে সব জায়গায় বিচরণ করেছে। এরকম লুপা আছে সারা দেশজুড়ে। এদের দমাতে না পারলে যে পচন ধরেছে তা ভবিষ্যতে কোনও কিছু দিয়ে থামানো যাবে না। তাই শুদ্ধি অভিযানটা শুরু করা দরকার সমাজের সর্বত্র।’

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়