শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পুলিশের অভিযানে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ আটক-১

সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামের আব্দুর রাজ্জাক সানার বাড়িতে গত ২৪ সেপ্টেম্বর রাতে চেতনানাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্বার করেছে থানা পুলিশ।

শনিবার (১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আনছার গাজীর ছেলে জুয়েলার্স ব্যবসায়ী ইউনুস আলীকে (৪২) আটক করে।

এসময় তার কাছ থেকে চুরি যাওয়া ৪ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণ ও ৩ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামের দুটি বাড়িতে গত ২৪ সেপ্টেম্বর রাতে চেতনানাশক স্প্রে করে চোরচক্র স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। এরপর ২৮ সেপ্টেম্বর পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের অন্যতম সদস্য খুলনা জেলার কয়রা উপজেলার মজজিদকুড় এলাকার ইব্রাহিম গাজীর ছেলে শরাফুল ইসলাম (২৪) ও তার সহযোগী মোনায়েম (২৫) আটক করে।

পরবর্তীতে শরাফুলের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে হিজলা এলাকার বাসিন্দা নলতা বাজারের শাপলা জুয়েলার্স’র মালিক ইউনুসকে আটকসহ চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২ অক্টোবর) দুপুর ২ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন