শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনসে প্রত্যাহার

কলারোয়া থানার তিন পুলিশ কর্মকর্তাকে সাতক্ষীরা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন- এসআই আবু বকর, এএসআই জিল্লুর রহমান ও এএসআই লিটন।

সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে জানা যায়, গত বুধবার ভোর রাতে ওই তিন পুলিশ কর্মকর্তা উপজেলার চিতলা এলাকা থেকে চোরাকারবারিদের তাড়া করে ফেনসিডিলের একটি বড় চালান আটক করে। কিন্তু থানায় জব্দ দেখায় ৪৯ বোতল। বিষয়টি জানাজানি হলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে এ ঘটনায় তাদেরকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ওই তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তাদের তিনজনকে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত