শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, অভিমানে বাবার আত্মহত্যার চেষ্টা

নাটোরের লালপুরে কলেজছাত্রীর সঙ্গে বিপ্লব হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় অভিমানে ওই ছাত্রীর পিতা সোমবার (১০ অক্টোবর) বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শিক্ষক বিপ্লব লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে।

জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় রবিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মালোপাড়া গ্রামে ওই কলেজছাত্রী প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে এক বাড়িতে গিয়ে আপত্তিকর অবস্থা হাতেনাতে আটক করে ওই শিক্ষককে মারধর করে এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই শিক্ষকের স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এ শিক্ষক। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এসব ঘটনার উপযুক্ত বিচার হয়নি বলে দাবি করেছেন ওই সূত্র।

শিক্ষক কেলেঙ্কারির এসব ঘটনা দুঃখজনক উল্লেখ করে লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, শুনেছি লালপুর ডিগ্রী কলেজের বিপ্লব নামে এক শিক্ষকের সাথে তারই এক ছাত্রী আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। এর আগেও ওই শিক্ষক ওই ছাত্রীর সাথে অনৈতিক ভাবে মেলামেশা করত। বিষয়টি যদি সত্যিই হয় তবে এটা সমাজ সভ্যতার জন্য নৈতিক বিপর্যয়। সমাজকে তারা সুস্থ করবে, এর পরিবর্তিতে শিক্ষকরা এমন ঘটনা ঘটালে এ সমাজ যাবে কোথায়?

এ বিষয়ে লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদের কাছে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান। আর অভিযুক্ত ওই শিক্ষককে একাধিকবার ফোন করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের