শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা

আসন্ন ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল হতে বিকাল পর্যন্ত তিনি পর্যায়ক্রমে কলারোয়া পৌরসভা, হেলাতলা, কেরালকাতা, চন্দনপুর, সোনাবাড়িয়া, লাঙ্গল ঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা করেন।

আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগ নেতা এস এস শওকত হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম , কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার আমজাদ হোসেন, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, চেয়ারম্যান বিশাখা তপন শাহা, সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সরদার জিল্লুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মী।

মতবিনিময় সভায় সকল ইউনিটের ভোটারগন আগামী ১৭ অক্টোবর শতঃস্ফুর্তভাবে মোটর সাইকেল প্রতীকে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সকল ইউনিয়নে বক্তব্য রাখার সময় ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন- আমি আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আমি মোটরসাইকেল প্রতীকের একজন প্রার্থী, আমি বিগত ৫টি বছর এই পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে এসেছি। আবারও প্রার্থী হিসাবে আপনাদের পবিত্র আমানত একটি ভোট প্রার্থনা করতে। জেলা পরিষদ নির্বাচনে আমার মোটর সাইকেল প্রতীককে নির্বাচিত করলে আপনাদের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা