রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ হতে পারে : সিআইডির ডিআইজি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় করা মামলার তদন্ত করছে সিআইডি।

শনিবার পশ্চিম ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ডিআইজি মাঈনুল হাসান বলেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তদন্ত করব। যাদের অভিযুক্ত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি গ্যাস লিক থেকে ঘটতে পারে। এখানে গ্যাস, বিদ্যুৎসহ সব প্রকার প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখা হবে। এখানকার এভিডেন্স নিয়ে আমরা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট দিয়ে কাজ করব।’

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘনায় দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে এখনও সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিস্ফোরণের ঘটনার একদিন পর ফতুল্লা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি অধিক তদন্তের জন্য গত বৃহস্পতিবার এর তদন্তভার সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে গঠিত পৃথক পাঁচটি তদন্ত কমিটি তদন্ত অব্যাহত রেখেছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক