রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা হলেন শুভশ্রী, ছেলের নাম যুবান চক্রবর্তী

রাজ-শুভশ্রীর পরিবারে এল খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গাঙ্গুলী। ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী।

শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের।

সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

শনিবার সকালেই অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত, ছবিটি শুভশ্রীর হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি।

প্রসঙ্গত, এবছরই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে (১১ মে) বাবা-মা হতে চলার খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী।

গত ১ মাস ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল চক্রবর্তী পরিবার। গত মাসেই হঠাৎ করে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তী। তারই মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণ চক্রবর্তীর। রাজের যেদিন করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এল, সেদিনই জানা তার বাবার করোনাতেই মৃত্যু হয়েছে। এই ঝড়ঝাপ্টা পার করে অবশেষে খুশির খবর এল রাজ-শুভশ্রীর পরিবারে।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর