মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় এক সন্তানের জননীর আত্মহত্যাকে নিয়ে ধুম্রজালের সৃষ্টি

সাতক্ষীরার তালায় পিয়া বেগম (২৪) নামে এক সন্তানের জননীর আত্মহত্যাকে নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে তালা উপজেলার কিসমতঘোনা গ্রামে গ্রহবধূ নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে কিসমতঘোনা গ্রামের জাহিরুল সরদারের স্ত্রী।

এলাকাবাসী জানান, পাঁচ বছর আগে হাশেম সরদারের ছেলে জাহিরুল সরদারের (২৮) সাথে ইসলামকাটি ইউনিয়নের নারাণপুর গ্রামের হাবিবুর রহমান শিকদারের মেয়ে পিয়ার সাথে বিয়ে হয়। তাদের পরিবারে মাহি নামে তিন বছরের একটি কন্যা সন্তান আছে। মঙ্গলবার সকালে আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত পিয়া বেগমের মামা নারাণপুর গ্রামের আনিসুর রহমান গাজী জানান, দুই বছর আগে থেকে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে আসছিল জাহিরুল। পাশাপাশি জাহিরুলের পরকিয়া সম্পর্কও রয়েছে। এ নিয়ে একাধিকবার শালিশও করা হয়েছে। পিয়াকে তারা হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দিয়ে এই নাটক সাজাচ্ছে। এর পূর্বে বিভিন্ন সময় পিয়াকে শারীরিক ভাবে নির্যাতনও করে জাহিরুল।

ছেলের পিতা হাশেম সরদার জানান, সকালে আমি বাড়িতে ছিলাম না। কীভাবে মারা গেল তা জানি না। পরে শুনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। ছেলের সংসারও আলাদা।

এবিষয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তালা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ ও তদন্ত রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম