রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ দুই মহিলা আটক

যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে বসতপুর এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা কে আটক করেছে। পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে যশোর কোতোয়ালি থানার শেখহাটি জামরুল তলা গ্রামের আসাদ শেখের স্ত্রী খাদিজা খাতুন (৪০) ও সেকেন্দার শেখের স্ত্রী মোছা. মিনি খাতুন (৫৫) কে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,বিস্তারিত পড়ুন

শার্শায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যশোরের শার্শায় জাকজমক ভাবে পালিত করেছে। বুধবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সদস্য সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সোনাবাড়িয়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সাতক্ষীরাকে ২-০ গোলে হারিয়েছে সোনাবাড়িয়া। বুধবার (১১ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৮ম খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ৬ মিনিটে সোনাবাড়িয়া ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার আতিক ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পরে ২৩ মিনিটে সোনাবাড়িয়ার আতিক নিজের ও দলের ২য় গোলটি করেন। রেফারির শেষ বাঁশিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ৩০ কেজি গাঁজা মুস্তাফিজুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। বুধবার রাতে স্থানীয় শুকুর আলীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক মুস্তাফির রহমান ওই গ্রামের মৃত্যু ইজ্জত আলীর ছেলে। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মুস্তাফিরকে আটক করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কেশবপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় সমগ্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন, কেশবপুরবিস্তারিত পড়ুন

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

‘জনগণের ক্ষমতায়নে যুবসমাজ হও বলিয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মিনি মার্কেট সংলগ্ন মাঠে যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি’র সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

কেশবপুরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে প্রতীকী অবস্থান

যশোরের কেশবপুরে কেভিড-১৯ সংক্রামণের সম্ভাব্য ২য় পর্যায় মোকাবেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের প্রতীকী অবস্থান কর্মমূচী পালন করেছে। ‘মাস্ক ব্যাতীত প্রবেশ নিষেধ এবং মাস্ক পরিধান করুন সেবা নিন’ এই নির্দেশনা পালনে উপজেলা পরিষদ সম্মুখে প্রতীকী অবস্থান কর্মমূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাসপোর্ট অফিস সংল্গন্ন রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস সড়কে ৩২০ মিটারবিস্তারিত পড়ুন

চীনাদের ইলেভেন ইলেভেনের কেনাকাটা

নভেম্বরের ১১ তারিখ চীনাদের একটি বিশেষ দিন। শুধুমাত্র কেনাকাটার জন্য দিনটা বিশেষ হিসেবে চীনাদের কাছে বিবেচিত হয়। সারা বছর ধরে তোড়জোড় চলতে থাকে এই দিনটার জন্য। সমস্ত বিপনি বিতানে চলে অনেক বড় বড় ডিসকাউন্ট অফার। বাদ যায়না ছোট খাট খুচরো দোকান থেকে শুরু করে মেগা শপিং মল পর্যন্ত। এমন কোন পণ্যের দোকান খুঁজে পাওয়া যাবেনা যে এই দিন তাদের বেচা বিক্রিতে ছাড় দেয়না। হতে পারে সেই ছাড়ের পরিমান নিয়মিত মূল্যের থেকেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্দেশের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে যুবলীগের আঞ্চলিক অফিসে কেক কাটা হয়। অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রভাষক মো. মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টারবিস্তারিত পড়ুন