শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ দুই মহিলা আটক


যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে বসতপুর এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা কে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে যশোর কোতোয়ালি থানার শেখহাটি জামরুল তলা গ্রামের আসাদ শেখের স্ত্রী খাদিজা খাতুন (৪০) ও সেকেন্দার শেখের স্ত্রী মোছা. মিনি খাতুন (৫৫) কে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, পুলিশের টহল দল বসতপুর এলাকায় দুই মহিলার আচরণ দেখে সন্দেহ হয়। এসময় তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা ফেনসিডিলের কথা স্বীকার করে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


