রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এখন পর্যন্ত ‘করোনার ছায়া’ পড়েনি যে দেশে

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাল এশিয়া মহাদেশের মধ্যে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর জানানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় ২৯ অক্টোবর পর্যন্ত ১০ হাজার ৪৬২ জনের করোনাবিস্তারিত পড়ুন

‘আমাদের সরাতে যতবেশি নাড়াচাড়া, তত বেশি শক্ত হবে আ.লীগ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করা হয়েছে অপরাজনীতির মাধ্যমে। মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করা, ইতিহাস বিকৃত করা, সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার রাজনীতি করেছিল জিয়াউর রহমানসহ খুনিদের দোসররা। দেশ ও রাষ্ট্রবিরোধী সেই চক্রান্ত এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

হঠাৎ অন্ধকারে ডুবে গেল ‘হোয়াইট হাউজ’

হঠাৎ করেই হোয়াইট হাউজের আলো নিভে গেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টার দিকে বাইরের বাতি নিভে গেলে অন্ধকারে ডুবে যায় ট্রাম্পের বাসভবন। নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে মিশিগান অঙ্গরাজ্য থেকে ফেরার পরপরই এমন ঘটনা ঘটে। হোয়াইট হাউজে ফেরার পরই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাত জেগে বাইরে অপেক্ষা করেন সমর্থকরা। তাদের অনুরোধে সেখানে সেল্ফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউজের বাইরে যখন বিক্ষোভকারীরা অবস্থানবিস্তারিত পড়ুন

বাংলাদেশ নিয়ে আবারও ‘নিচু মানসিকতা’ দেখাল ভারতীয় পত্রিকা

বাংলাদেশ ‘খয়রাতি’ উল্লেখ করে গত জুন মাসে খবর প্রকাশ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। বাংলাদেশে চীনের বড় বিনিয়োগের ঘোষণাকে খয়রাতি হিসেবে উল্লেখ করেছিল তারা। বাংলাদেশকে কটাক্ষ করার তালিকায় ছিল দেশটির আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পরে অবশ্য জি নিউজ খয়রাতি শব্দটি প্রত্যাহার করে এবং পাঠকের কাছে ক্ষমা চায়। ওই সময় আনন্দবাজারও তাদের প্রিন্ট ভার্সনে ‘ক্ষমা’ চেয়ে সংশোধনী দিয়েছিল। তবে বাংলাদেশ নিয়ে ভারতীয় ‘নিচু মানসিকতা’ এখনও বন্ধ হয়নি। সবশেষ মঙ্গলবার (০৩ অক্টোবর)বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতার ঔদ্ধত্য

ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকে কেন্দ্র করে বাংলাদেশের কুমিল্লায় ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রাহ্মনিয়ম স্বামী চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) টুইটারে একটি ভিডিও রিটুইট করে বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। এ সময় তিনি টুইটারে লেখেন, বাংলাদেশকে চরম বার্তা দেয়া উচিত। প্রয়োজনে এসব ঘটনা থামাতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে পাঠাতে হবে। এদিকে, টুইটারে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে লেখা তার এমন মন্তব্যেরবিস্তারিত পড়ুন

‘মহানবীর অপমান, মানি না-মানবো না’.. স্লোগানে কলারোয়ায় বিক্ষোভ

‘মহানবীর অপমান, মানি না মানবো না’.. ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হলো কলারোয়া। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মর্যাদার শানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কলারোয়া ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ওই বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর কুশপুত্তলিকা দাহ করে তাকে ক্ষমা চাওয়ার জন্য স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন উপস্থিত মুসলিম জনতা।  সংসদ অধিবেশনেবিস্তারিত পড়ুন

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখি সমৃদ্ধি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩নভেম্বর) সকালে যুগিখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ মীর খায়রুল কবির। যুগিখালী ইউনিয়ন পরিষদের রবিউল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১২নং যুগিখালী বিটের দায়িত্বপ্রাপ্ত এএসআই জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, মোতালেব মোড়ল, মাদরাসা সুপারবিস্তারিত পড়ুন

জেল হত্যা দিবসে কলারোয়ায় আ.লীগ সভাপতির উদ্যোগে আলোচনা ও দোয়ানুষ্ঠান

জেল হত্যা দিবসে কলারোয়া উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের উদ্যোগে ও সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পৌরসদরের পশুহাট মোড়ের দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুলবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নড়াইলের পাঁচ জন নিহত

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নড়াইলের পাঁচ জন নিহত হয়েছেন। নিহত পাঁচ জনই অ্যাম্বুলেন্সের আরোহী। মঙ্গলবার (৩নভেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর বিন্তিপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস কবির এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী আম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত হন আরো দুজন। নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।বিস্তারিত পড়ুন

শার্শায় ডিভোর্স দেয়া স্ত্রীকে কুপিয়ে জখম : স্বামী আটক

যশোরের শার্শা উপজেলার নাভারণে রওশনয়ারা (৫০) নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সাবেক স্বামী আনোয়ারুল ইসলাম। সে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। এঘটনায় গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঐ মহিলা। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামে মহিলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আনারুল পেশায় একজন মাদক ব্যবসায়ী এবং রওশনয়ারার ডিভোর্সী স্বামী। দীর্ঘদিন ধরে তাদের দু’জনার মধ্যে কোনবিস্তারিত পড়ুন