রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইকসহ ১ জন আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাইশ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আকবর আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে। সে শার্শা থানার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে বসতপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শার্শার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকবর আলী তার নিজস্ব ইজিবাইকে করে ফেনসিডিল এর একটি চালান নিয়েবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মণিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকার দায়ে ফার্মেসী, কাঁচামাল ব্যবসায়ীসহ ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও সহকারি কমিশনার (ভূমি) খোরশদে আলম চৌধূরী যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি ফাহিম আল আমিন জানান, এদিন দুপুর ১২টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে। এ সময় সরকার নির্ধারিত মূল্য ছাড়া বেশি দামে আলু বিক্রি ও মূল্যবিস্তারিত পড়ুন

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছোটআচড়া মোড়ে অবস্থিত হাজী বিরিয়ানী হাউজের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৩শ গ্রাম ভারতীয় গাঁজা সহ সালাম হোসেন ওরফে আকাশ (২৭)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আকাশ সাদিপুর গ্রামের আলী মোল্লার ছেলে। মঙ্গলবার দুপুরে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মাসুম পারভেজ সংগীয় ফোর্স নিয়েবিস্তারিত পড়ুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে কলারোয়া কলেজ পাড়া মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে কলারোয়া সরকারি কলেজ পাড়ার ঝিকরা বায়তুল ফেরদৌস জামে মসজিদে সিরাতুন্নবী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এশার নামের পর ওই অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ শেখ আমজাদ হোসেন, মসজিদের খতিব মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মকবুল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনাবিস্তারিত পড়ুন

শেখ রাসেল স্মৃতি

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ভাদড়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে বাঁশদহা ফুটবল একাদশকে হারিয়ে ভাদড়া ফুটবল একাদশ জয় লাভ করেছে। মঙ্গলবার (৩নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ভাদড়া বনাম বাঁশদহার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। খেলার শুরুর ১৯ মিনিটে ভাদড়া ফুটবল একাদশের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াডর মামুন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়বিস্তারিত পড়ুন

জেল হত্যা দিবসে শার্শায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলাচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শার্শায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে নাভারন কলেজের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল,বিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

জাতীয় শ্রমিকলীগ আশাশুনী উপজেলা শাখার উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা শ্রমিকলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ৩রা নভেম্বারে শহীদ জাতীয় চার নেতাদের উপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংক্ষিপ্ত আলোচনায় সভায় জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা জজকোর্টের পিপি’র ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল লতিফের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় জজ কোর্টের শহীদ মিনার পাদদেশে বিক্ষোভ কর্মসুচি পিপি অ্যাড. আব্দুল লতিফের কুশপুত্তলিকা দাহ করা হয়। সনদ জালিয়াতি সমাবেশ থেকে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী পক্ষের আইনজীবীকে পুরস্কৃত করে পূণরায় অতিরিক্ত পিপি নিয়োগ, পরীক্ষীতবিস্তারিত পড়ুন

নবনির্বাচিত যবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, সকলে মিলে কাজ করার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। সুস্থ পরিবেশ বজায় না থাকলে কখনোই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবির নবনির্বাচিত কর্মচারীর সমিতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসববিস্তারিত পড়ুন

দেবহাটায় জেল হত্যা দিবস পালন

সাতক্ষীরার দেবহাটায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ,বিস্তারিত পড়ুন