শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেল স্মৃতি

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ভাদড়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে বাঁশদহা ফুটবল একাদশকে হারিয়ে ভাদড়া ফুটবল একাদশ জয় লাভ করেছে।

মঙ্গলবার (৩নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ভাদড়া বনাম বাঁশদহার মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। খেলার শুরুর ১৯ মিনিটে ভাদড়া ফুটবল একাদশের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াডর মামুন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুর ২৫ মিনিটে ‌‌‌‌‌‌‌‌‌‌বাশদহা ফুটবল একাদশের ‌‌‌‌০৭ নং জার্সি পরিহিত খেলোয়ার সবুজের গোলে খেলাটি টাইব্রেকারে পৌঁছায়।

টাইব্রেকারে ৫-৪ গোলে ‌‌‌‌‌‌‌‌ভাদড়া জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্বপালন করেন মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও আবু সাঈদ।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, মেম্বার মইদুল ইসলাম, সাবেক মেম্বার মনসুর আলী বিশ্বাস, মাস্টার আতিয়ার রহমান, মীর লিয়াকত আলী, রূপচাঁদ বিশ্বাস, সাংবাদিক অহিদুজ্জামন খোকা, শফিকুর রহমান, কাজল সরদার, আখতারুজ্জামান, হোসেন আলী প্রমুখ।

বুধবার একই মাঠে তালার নগরঘাটা বনাম কলারোয়ার চন্দনপুরের মধ্যে তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত